জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ৩০৮১টি পরিবার পেলো মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোমবার (১৭এপ্রিল) সকালে প্রত্যোক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সাধারণ জনগোষ্ঠির পাশে থাকার প্রত্যয়ে পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ওই চাল বিতরণের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব তুষার কান্তি দাস, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, শেখ জামিল হোসেন, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিতি খাতুন, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, আসাদুজ্জামান তুহিন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, রফিকুল ইসলাম, আকিমুদ্দিন আকি প্রমূখ। মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, সাধারণ জনগণই আমার প্রাণ ও ক্ষমতার উৎস। সবসময় তাদের পাশে থাকতে পারাটা আমি সৌভাগ্য মনে করি। আমার পৌর এলাকার ও এলাকার মানুষের সাথে সুখে-দুখে থাকতে চাই। প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারি সকল বরাদ্দ পৌছে দেয়া পৌর মেয়র হিসেবে আমার ঈমানী দায়িত্ব।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments