উজিরপুর(বরিশাল)প্রতিনিধি : বরিশালের উজিরপুরের জল্লায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শালিস বৈঠকে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ সহ ৩জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার মৃত ফয়জর আলী সরদারের ওয়ারিশ সাজেদা আক্তার গংদের সাথে একই এলাকার মৃত তোরাব আলী সরদারের পুত্র হাবিব সরদার গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধীয় সম্পত্তি নিয়ে গত সোমবার ১৩ জুন রাতে উভয়পক্ষকে নিয়ে তাদের নিজবাড়ীতে স্থানীয় শালীসদাররা শালিস বৈঠক বসে। শালিস বৈঠক চলাকালীন রাত সাড়ে ১০টায় প্রতিপক্ষ প্রভাবশালী হাবিব সরদার(৫৬), শাহজাহান সরদারের পুত্র পারভেজ (৩২) ,শাহিন সরদার( ৪৫), শাহিন সরদারের পুত্র রিয়ন (২০), রাফিদ সরদার (১৯) হাবিব সরদারের পুত্র আকাশ সরদার (২০), স্বপ্না বেগম(২৫) রিনা বেগম (৩৫)মিলে শালিশদারদের উপস্থিতিতে পরিকলিপ্ত ভাবে সাজেদা আক্তার( ৪৫) জিয়াউল হক (৫৫) তাহের বেপারী (৫৫) কে কুপিয়ে রক্তাক্ত যখম করে। শালিস বৈঠকে উপস্থিত জাহাঙ্গীর হাওলাদার ও আশ্রাব হাওলাদার জানান, জমি জমা নিয়ে উভয়গংদের মধ্যে দীর্ঘদিন ঝামেলা চলে আসছিলো। তাদের ঝামেলা মিমাংসার জন্য আমরা স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠক করলে হাবিব সরদারের গংরা অতর্কিত হামলা চালায়। এ ব্যপারে আহত সাজেদা আক্তার ১৪ জুন সকালে বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার খবর শুনে ফোন বন্ধ করে বাড়ি থেকে পালিয়ে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments