নাটোর প্রতিনিধি: নাটোর শহরের মহল্লায় মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত দুস্থ ও অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমের আয়োজন করেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের হাজরা এলাকায় কম্বল বিতরণ করেন পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।
অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিএনপির প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে এ রুপরেখা বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, শীতের শুরু থেকে তোর পৌর শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারেক রহমানের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আজ আমরা আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছি। এছাড়াও তিনি উপস্থিত সকলের নিকট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চান।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments