সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১১ দিন পর শ্রী সঞ্জয় ওরফে সঞ্জিত হালদার (৪৮) নামে এক হিন্দু সম্প্রদায়ের জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে শিব নদীর বিল কুমারী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সঞ্জয় হালদার তানোর উপজেলার মাসিনদা হালদারপারা পৌরসভা এলাকার শ্রী মৃত বিষ্ণুপদ হালদারের ছেলে।
মোহনপুর থানার ওসি মোহা. সেলিম বাদশাহ জানান, বাড়ি হতে নদীতে মাছ ধরার জন্য গিয়ে আর ফিরে না আসাতে পরিবার থেকে তানোর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়েও নিখোঁজের কোনো সন্ধান পায়নি।
রোববার দুপুরে স্থানীয়রা সঞ্জয়ের লাশ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তানোর থানার জিডি মুলে জানা যায়, সঞ্জয় গত ৫ জুলাই বিকাল ৫ টায় মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি। তার পরিবারের লোকজন চারদিকে খোঁজখবর করেও তার কোনো সন্ধান পাইনি। পরে ৮ জুলাই তানোর থানায় সঞ্জয়ের স্ত্রী শ্রীমতি পদ্ম রানী (৩৪) একটি নিখোঁজ ডায়েরি করেন। রোববার দুপুরে শিব নদীতে স্থানীয়রা লাশ ভেসে উঠতে দেখে মোহনপুর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
সব মন্তব্য
No Comments