স্টাফ রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভেলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৩৮টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। এসময় ফায়ার সার্ভিসের সঙ্গে ছিলেন বেবিচক, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী ।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আইএসপিআর জানিয়েছে, বেবিচক, বিজিবি, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনীর ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
হযরত শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদিল হাসান জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই সেকশনে আমদানী করা মজুদ পণ্য রাখা আছে।
আগুনের ঘটনায় বিমান বন্দরে সকল ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এবং রানওয়েতে অবস্থিত বিমানগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঢাকামুখী কয়েকটি বিমান চট্টগ্রাম, সিলেট বিমান বন্দরে অবতরণ করেছে। চীন থেকে আগত দুটি বিমান ফেরত গেছেন।
এঘটনায় ১৫ আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে সামরিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কত জন আহত হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায়নি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।
ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আন্তরিকভাবে কৃতজ্ঞ।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments