স্টাফ রিপোটার: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভোট না হলে গণঅভ্যুত্থান সাংবিধানিক পদ্ধতি। তাই ভোটাধিকার প্রতিষ্ঠায় একমাত্র ফয়সালা রাজপথে হবে।
বুধবার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন সংগঠনটি।
দুদু বলেন, 'তথাকথিত বলেন অনির্বাচিত রাতের প্রধানমন্ত্রী বলেন না কেন─তিনি তো প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে বসে আছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন- আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে গেলে, তিনি আমাদের চা খাওয়াবে। অথচ আমরা বিএনপির পক্ষ থেকে এমন কোনো কর্মসূচি দেইনি। তার মানে হচ্ছে- প্রধানমন্ত্রী এখন বিএনপির কর্মসূচি নির্ধারণ করতে চান।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাবেক এই ছাত্রনেতা বলেন, চায়ের দাওয়াত না দিয়ে জাতির সামনে বলেন, আসুন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দুর্বলতা কাটিয়ে তুলতে আলোচনা করি তাহলে আপনি মহারাণী হয়ে থাকবেন।'
তিনি বলেন, ' আমরা গণতন্ত্র চাই, ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই। তবে এর অর্থ এই নয়- ভোট না হলে সরকারের পরিবর্তন করব না?
তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিশ্বস্ত কর্মী। আমরা জানি কীভাবে পরিবর্তন করতে হয়। আপনাকে (প্রধানমন্ত্রী)পরিবর্তন করতে ভোট নাকী গণঅভ্যুত্থান। জনগণও গণঅভ্যুত্থান চায়। ভোট না হলে গণঅভ্যুত্থান দুইটি সাংবিধানিক পদ্ধতি। তাই ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথ একমাত্র ফয়সালা হবে। আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য রাজপথে ফয়সালা হবে।
তিনি আরো বলেন, প্রয়াত শফিউল বারী বাবু ’৮৯ এর গণঅভ্যুত্থানের একজন নায়ক ছিলেন। তিনি বেঁচে থাকলে তিনিও গণঅভ্যুত্থান চাইতেন। তার স্বপ্নকে বুকে নিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
সব মন্তব্য
No Comments