দোহার প্রতিনিধি: শুক্রবার ( ৩ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় ঢাকা জেলার দোহার উপজেলায় কর্মরত করাত কল শ্রমিকদের সভায় দোহার উপজেলা করাত কল শ্রমিক ইউনিয়ন নামে করাত কল শ্রমিকদের একটি শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। শ্রমিক সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দোহার উপজেলা শাখার সভাপতি মাহমুদ নাহিদ ও পরিচালনা করেন করাত কল শ্রমিক মোঃ ফারুক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ দোহার উপজেলা কমিটির সভাপতি শ্রী কাজল সূত্রধর, দোহার উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্যম, কোষাধ্যক্ষ মোঃ ইকলাস শিকদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) দোহার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হিরন সরদার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও দোহার উপজেলা করাত কলে কর্মরত শ্রমিকরা। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হাবিবুর রহমান হাবুকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট দোহার উপজেলা করাত কল শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments