বিশেষ প্রতিনিধি: বড়ভাঙ্গায় কোনো দোকানে কেউ চাঁদাবাজি করলে রশি নিয়ে বেধে রাখার আহ্বান জানিয়েছেন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবদুল মতিন সাউদ। একইকথা বলেছেন উপস্থিত বড়ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির নেতারা।
শনিবার (৩ জুন রাতে) বাদ এশা ডেমরার বড়ভাঙ্গার কর্ণেল আশিকুর রহমান কলেজের অডিটোরিয়ামে উপস্থিত বক্তারা
এসব কথা বলেন।
এই অনুষ্ঠানের আয়োজন করে
ডেমরায় বড়ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি (২০২৩-২০২৬) কমিটি।
আবদুল মতিন সাউদ বলেন, এই এলাকার স্থানীয় বাসিন্দা আমরা। যেদিকেই তাকাবেন আমাদের আত্মীয় স্বজন ও বংশধর। আমাদের নামে কোনো কলঙ্ক নেই। তবে আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে রশি নিয়ে বেধে রেখে আমাকে খবর দিবেন। তিনি বলেন, চাঁদাবাজি করলে কেউ রেহাই পাবেন না। তার কথার সঙ্গে সুর মিলিয়েছেন বড়ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি। তারা বলেছেন, আজ থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্যেদিয়ে বড়ভাঙ্গাকে চাঁদাবাজমুক্ত করা হবে।
বড়ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাকসুদুল আলম রবির সভাপতিত্বে ও সহসম্পাদক সাইফুল্লাহ তুহিনের সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মতিন সাউদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান (পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন। এছাড়াও অনুষ্ঠানে
আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুবর রহমান ভূইয়া,এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শহিদুল্লা গাজী,গাজী টিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান,চ্যানেল আই এর শওকত লিংকন,দৈনিক সকালের সময় নিজস্ব প্রতিবেদক সালেহ আহমেদ সালেসহ আরো অনেকে।
পরিচিতি সভায় বক্তরা বলেন,বাজার ব্যবসায়ী সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো বাজারের সকলের স্বার্থের জন্য কাজ করা।ব্যবসায়ীদের কল্যান, বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি।সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরিতে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সমাজকে সবাই ভালোবেসে একটি সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পারা যাবে।এসময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments