আঃ রহিম সরদার ( বরিশাল) উজিরপুর: বাবার প্রতি মেয়ের ভালোবাসার একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে মেয়ের ভালোবাসা মুগ্ধ হয়েছে সারা দেশ। ইতিমধ্যে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওই বাবাকে স্বাবলম্বী করতে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন। দুদিন আগেও যাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করতেন অনেকে, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সেই অনিক সরদারের বাড়িতেই এখন মানুষের ভিড়। কেউ আসছেন সহানুভূতি জানাতে, কেউ বাড়িয়ে দিতে চান আর্থিক সহায়তার হাত।
ইতিমধ্যে ওয়াব ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনিক সরদার কে একটি নতুন অটোভ্যান দেওয়ার আগ্রহ পোষণ করেছেন এবং সেই ভাইরাল হওয়া চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছোট্ট শিশু তুবার লেখাপড়ার খরচও দিতে চাচ্ছেন তারা।
২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে অনিকের বাড়িতে ছুটে যান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এদিকে ঘটনার পর অনিকের পরিবারও নতুন করে স্বপ্ন দেখছেন। অতীতের অন্ধকার পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে চান অনিক। সংসারে আয়ের স্থায়ী কোনো পথ না থাকায় একটি কর্মসংস্থানের সুযোগ চান তিনি। নিজের দুই সন্তানকে মানুষের মতো মানুষ করতে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতাও কামনা করেছেন পরিবারের সদস্যরা।
অনিকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি এইচএসসি পাস করেছেন। তাদের দুই সন্তান—তুবা বিনতে অনিক (৯) ও তুরিন ইসলাম তুনা (৩)। সংসারে নিয়মিত কোনো আয় নেই। স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি কর্মসংস্থানের সুযোগ প্রয়োজন। পাশাপাশি নিজের জন্যও একটি চাকরির সুযোগ চান তিনি।
অশ্রুসজল চোখে অনিক সরদার বলেন, “আমি ভালোভাবে জীবনযাপন করতে চাই। কেউ আমাকে আয়-রোজগারের একটি পথ তৈরি করে দিলে আমি নিজেকে পরিবর্তন করব।”
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, বাবার জন্য মেয়ের ভালোবাসা দেখেছে সারা পৃথিবীর মানুষ। অনিক সরদার আলোর পথে ফিরলে সরকারি সহায়তার মাধ্যমে ওই পরিবারের পাশে দাঁড়ানো হবে।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ভোররাতে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদারকে স্থানীয় জনতা আটক করে মারধর করেন। পরে তাকে হাত-পা বেঁধে রাখা হয়। সকালে তার ৯ বছর বয়সী মেয়ে তুবা বিনতে অনিক বাবার মুখে খাবার তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর অনিকের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বাড়িতে ভিড় করছেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments