স্টাফ রিপোর্টার: ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখা থেকে গত ৯ জুলাই ২০২৬ তারিখে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং ভোটার হওয়ার যোগ্য, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে আগামী ২ আগস্ট ২০২৬ হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ৪ আগস্ট খসড়া তালিকার পিডিএফ কপিসহ দুই সেট ফটো সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট বিতরণ করা হবে।
খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট ২০২৬। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৭ আগস্টের মধ্যে। এরপর ২৮ আগস্টের মধ্যে আবেদনকারীদের গৃহীত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬।
নির্বাচন কমিশন জানিয়েছে, সময়সূচির গুরুত্বপূর্ণ অংশগুলো জনসাধারণের অবগতির জন্য মাইকিং, ইমাম/পুরোহিতদের মাধ্যমে নামাজ/প্রার্থনার আগে বা পরে ঘোষণা, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা, উপজেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে, যাতে কোনো যোগ্য ভোটার বাদ না পড়ে এবং কোনো ভুল তথ্য তালিকায় না থাকে।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments