সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা প্রশাসকের সাথে "সম্প্রতি,বাংলাদেশ" জামালপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩ জুলাই (রবিবার) বিকেল ৪টায় জেলা প্রশাসকের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী "সম্প্রতি,বাংলাদেশের" জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমেই জামালপুরের নতুন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিকেল ৪.১৫ মিনিটে জামালপুর জেলা প্রশাসকের সাথে "সম্প্রতি,বাংলাদেশ" নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন,"সম্প্রতি,বাংলাদেশ" জেলা কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক সাযযাদ আনসারী,সদস্য সচিব রফিকুজামান মল্লিক তুষার,কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো.আনিসুজামান,জেলা কমিটির সদস্য দিলশাদ বেগম,শাহানা ফেরদৌস,সৈয়দ রেজাউল গনি,সুমন মাহমুদ,বিষ্ণু চন্দ্র মন্ডল,সরস্বতী রাজভর,তাহেরা ইয়াসমীন সাথী,মো.মাহবুব আলম,মো.রফিকুল হোসেন,রেজাউল রাশেদ,মাসুদুল হাসান প্রমূখ।
জেলা প্রশাসকের সাথে আলোচনায় সম্প্রতি বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের পরিচিতি এবং কার্যকারীতা তুলে ধরে বলেন,"সম্প্রতি বাংলাদেশ" একটি অসাম্প্রদায়িক সংগঠন। বাংলাদেশে বর্তমানে মানুষে মানুষে সম্প্রতি,ধর্মীয় এবং সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেশকে এগিয়ে নিতে চাইলে মানুষে মানুষে সম্প্রতি খুব বেশি প্রয়োজন। সেই লক্ষ্যেই "সম্প্রতি বাংলাদেশ" কাজ করছে।
জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,সম্প্রতি বাংলাদেশের নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগীতার
আশ্বাস দেন এবং সাধুবাদ জানান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments