রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালবিটার মাঝের ছড়ার চরকিনারা হইতে ২৪ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি ও ২ টি ইঞ্জিন চালিত নৌকা সহ ৫ জন চোরাকারবারিকে শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ২৯/০৯/২০২৩ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তির ইউপির অর্ন্তগত বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামে চরের কিনারা হইতে কুতুব উদ্দিন(২৮), পিতা-সাইকুল ইসলাম, ইসলাম নুর(৫৩) পিতা-মৃত: সোনামিয়া, মোহাম্মদ আলী(৩৮), পিতা-মোঃ সাইকুল ইসলাম, গ্রাম মন্দিয়াতা, ০১নং উত্তর শ্রীপুর ইউপি, সম্রাট (২৪), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, গ্রাম বিনোদপুর, সুরঞ্জন বর্মন(২৫), পিতা-মন্টু বর্মন গ্রাম মুদরাই, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জদের হেফাজত হইতে ০২টি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ২৪ বস্তা, প্রতিটি বস্তায় ৫০ কেজি করিয়া মোট ১২০০কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, চোরাচালান মামলা প্রক্রিয়াধীন আছে। আমাদের অভিযান চলমান থাকবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments