ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বন্ধু রেল লাইনে বসে মোবাইলে গেইমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। শনিবার দিনগত রাত ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মৃত মনজু মিয়ার ছেলে। আহত আরাফাত (২২) সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও দিপু মিয়া (২৫) একই এলাকার বাদশা মিয়ার ছেলে। তারা ৩ জনই রাজমিস্ত্রী সহকারী হিসেবে কাজ করত। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্য¯Í ছিলেন। তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ট্রেনের নীচে তিনজনই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, নিহত রিমঝিমের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনÿম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা লিপি বেগম। তিনি জানান, রিমঝিম রিমঝিমের বাবা ১০ বছর আগে মারা গেছে। এরপর থেকেই বহু কষ্টে চলছিল তাদের পরিবার। রিমঝিম বড় হয়ে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে দুভাই, ১ বোন, নানীসহ ৫ জনের পরিবারটি চালিয়ে আসছিল। শনিবারও প্রতিদেনর মত দিনভর কাজ শেষ করে সন্ধ্যার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে মোবাইলে গেইমস খেলতে বার বার বারণ করেছি। সে কথা শুনল না। আমাদের অজান্তের সে ওইখানে গিয়ে বন্ধুদের নিয়ে মোবাইলে গেইমস খেলছিল। এছাড়াও এলাকাবাসী জানান, প্রায় সময়ই রেললাইনে কাটা পড়ে অনেকের মৃত্যু হয়। তাই সকলকে সচেতন হতে হবে। সে সাথে রেল লাইনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশের তৎপরতা আরো বাড়াতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এ ধরণের দুর্ঘটনা রোধে রেল সড়কের উপর অহেতুক আড্ডা, গেইম খেলা বন্ধে পুলিশি তৎপরতা আরো বাড়ানো হবে। সেসাথে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments