পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি। তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য অংশ নিয়েছিল-এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় উপদেষ্টা আরও বলেন,ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের লক্ষ্যে কাজ করছি। জগনের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে বলেও মন্তব্য করেন তিনি।
আরো বলেন,বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নেই। প্রত্যেকের নিজস্ব পেশা আছে আমরা রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলের যার যার কাজে ফিরে যাবো।
এর আগে,উপদেষ্টা রাজশাহীর তেরখাদিয়ার ১১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউট উদ্বোধন করেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments