নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : আটোয়ারীতে যথাযথ মর্যাদায় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে শান্তির প্রতিক কবুতর উড়িয়ে দিবসটির সুচনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সভা শেষে এনআইডি কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments