বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি গ্রামে পানিতে ডুবে ফাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর সলিল সমাধী হয়েছে। ১৫ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি গ্রামে সাইফুল মীরের ছেলে শিশু ফাহিম বাড়ির উঠানে বল নিয়ে খেলছিলো। এক পর্যায়ে তার হাত থেকে বল পাশের ডোবায় পড়ে গেলে তা তুলতে গিয়ে সেও ডোবার পানিতে পড়ে যায়। ফাহিমকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় শিশুটির পিতাসহ স্বজনদের আহাজারীতে হাসপাতালে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
সব মন্তব্য
No Comments