মোংলা থেকে মো. নূর আলমঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মোংলা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সনদপত্র ও পরিচয়পত্র প্রদান করা হয়। ১৬ জুলাই শনিবার সকালে মোংলার মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান হয়।
শনিবার সকাল ১১টায় সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র প্রশাসক কমলেশ মজুমদার। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারদার। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল লতিফ হাওলাদার, রনজিৎ মন্ডল, নুরুল আমীন ইজারদার প্রমূখ। অনুষ্ঠানে মোংলা উপজেলা ১২২জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র ও ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments