ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০৬১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ২৬ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৫ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০ টি বাস, ৫ টি ক্যাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২ টি বাস, ২৩ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬ টি বাস, ১৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৪ সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭ টি গাড়ি ডাম্পিং ও ২৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments