সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জোরখালী ইউনিয়নে তিন ফসলি জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজারচর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত মানববন্ধনে আশপাশের কয়েকটি গ্রামের নারী- পুরুষ অংশ নেন।
কৃষক নেতা আশরাফ আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি’র আহ্বায়ক নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ কৃষক নেতা আব্দুল কাদের, কৃষক আন্দোলনের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হক, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, স্থানীয় কৃষক জাকিরুল ইসলাম, শওকত মন্ডল, আব্দুল বারেক, নুরনবী, আব্দুল মান্নান, আলতাফ হোসেন, আইন উদ্দিন, গোলাম মাহমুদ, ফারুক বিএসসি প্রমূখ।
এসময় ভোক্তভুগী কৃষক ও বক্তারা মাদারগঞ্জে কৃষি জমি রক্ষায় আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৭৫০ একর তিন ফসলি জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করে কৃষকদের জমি ফেরত দেওয়াসহ আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments