ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মচারিদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেছেন নতুন তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। পাশাপশি কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাপুর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থাগুলোর প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট দফতরপ্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণের চিত্র সভাকক্ষের পর্দায় প্রক্ষেপণের মাধ্যমে তুলে ধরেন।
সচিব হুমায়ুন কবীর দফতরগুলোর কর্ম বিবরণ দেখেন এবং কর্মক্ষেত্রে জনবলের স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রত্যেকের আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করবে, দেশকে এগিয়ে নেবে। মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা, দফতরগুলোর প্রধান ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
সব মন্তব্য
No Comments