বুলবুল আহমেদ নাটোর: অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনী প্রতিনিধি, পার্লামেন্ট ছাড়া সংস্কার সম্ভব নয়। দয়া করে সংস্কারের কথা বলে নির্বাচন পিছাবেন না।
রবিবার(১৬ মার্চ) বিকেলে সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন , আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থী ভোট দিতে পারে। দয়া করে তালবাহানা আর করবেন না, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
নির্বাচন কমিশন ও বলছে তারা প্রস্তুত আছে। সরকার নির্দেশ দিচ্ছেন না।
দুলু আরো বলেন ,৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে অর্জন ভোটের অধিকারের সংগ্রাম ছিল সেটা কোনো ভাবেই যেন ব্যাহত না হয়। আমি জানি ওই ক্ষমতার চেয়ার, পতাকা বাহিত গাড়ি ছাড়তে আপনাদের কষ্ট হচ্ছে। মনে রাখতে হবে এদেশের মানুষ সম্মান দিতে জানে আবার সম্মান কেড়ে নিতেও জানে। শেখ হাসিনা ও ৫ আগস্ট এর আগে ভাবে নাই এইভাবে পালিয়ে যেতে হবে।
আল্লাহ বলেছে ক্ষমতা দেওয়ার মালিক আমি ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি। তাই আমি মনে করি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments