ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় আজ ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার। ১৩ এপ্রিল ২০২৫, বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল বাঙালি এবং বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসীদের শুভেচ্ছা জানানো হয়েছে। জাসদের বিবিৃতিতে বলা হয়, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, বৈশাখ-সাংগ্রাই-বিজু বাংলাদেশের বাঙালি ও আদিবাসীদের সর্বজনীন উৎসব। বাংলা নববর্ষকেন্দ্রিক সকল উৎসব সকল ধরনের ভেদ-বিভেদ-অসমতা-বৈষম্যের বিপরীতে অমিত ভালোবাসা ও সাম্যের স্ফূরণ। জাসদের বিবৃতিতে, ধরিত্রী মাতার প্রাণ ও প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা থেকে উৎসারিত সকল সর্বজনীন উৎসবের চেতনা ধারণ করে মানুষ আর সকল প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসার চর্চা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
জাসদের বিবিৃতিতে বলা হয়, সত্য, সুন্দর, শুভ ও সাম্যের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সকল অপরাধ, স্খলন ও বিকৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করাই হবে নববর্ষের প্রত্যয়। জাসদের বিবৃতিতে ধর্মের নামে বৈষম্য সৃষ্টিকারী তেঁতুলতত্ত্ব, সকল ধরনের সাম্প্রদায়িক সংষ্কৃতি, রাষ্ট্র ও সমাজে বিদ্যমান সকল ধরনের পশ্চাৎপদতা, বিকৃতি, বিচ্যুতি, বিভ্রান্তি, বৈষম্য, অন্যায়, অনাচার, অবিচার মোকাবেলা করে নতুন প্রজন্মের সুস্থ-সাবলিল মানস গঠনে স্বচ্ছ ও বলিষ্ঠ অবস্থান গ্রহণে শুভবুদ্ধি সম্পন্ন সকল ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলের প্রতি আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments