চট্টগ্রাম অফিস: ৪৭ বাংলা নিবেদিত চলচ্চিত্র ‘হুইল চেয়ার’র প্রিমিয়ার শো আগামী বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিকাল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় শো অনুষ্ঠিত হবে। দর্শকরা শোর আগে কাউন্টার থেকে টিকেট নিতে পারবেন।
বর্তমান সমাজের প্রান্তিক, নিম্নবিত্ত মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনির্বান করিম ও প্রযোজনা করেছেন কাজী মাজহারুল হক।
এতে অভিনয় করেছেন সাবিরা সুলতানা বীনা, সুজিত চক্রবর্তী, শেখ সাদি, মামুন আহমেদ, জুলিয়েট রেজিনা কুইয়া, তৌহিদ হাসান ইকবাল, আশীষ নন্দী, বাপ্পি হায়দার, অমিত চক্রবর্তী, মফিজুর রহমান, মোশারফ ভূঁইয়া পলাশ, ফাল্গুনী দাশ, রনি খান, ফরহাদ, প্রান্ত শর্মা, মামুন রাহী, রাসেল, সৌরভ পাল, রাব্বী, মান্নান হিমেল, ঐশী, আলী, হারুন, ইকবাল মালেক, রাকিব।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন অজয় দেব অনিক, প্রধান সহকারী পরিচালক মুরাদ হাসান, আলোকসজ্জায় ইফতেখার উদ্দিন রুবেল, পোশাক পরিকল্পনায় পিংকি, রূপসজ্জায় বীণা চৌধুরী।
চলচ্চিত্রটিতে পাঁচটি মৌলিক গান রয়েছে। গানগুলোর গীতিকার ও সুরকার সংকর অনার্য, তমাল অনার্য, নাদিরা ইসলাম নিপা। কন্ঠ দিয়েছেন শেখ সাদি, আরিফা সিদ্দিকি ও প্রান্ত শর্মা।
অনির্বান করিম বলেন, ‘সামাজিক ঘরানার এ চলচ্চিত্রে আমাদের সমাজের ওই শ্রেণির মানুষের জীবনযাত্রা তুলে ধরেছি, যা হয়তো সাধারণ মানুষের দৃষ্টিগোচর হওয়ার আগেই অস্তমিত হয়ে যায়। এ ছাড়া গল্পে প্রেম, পারিবারিক টানাপোড়েন, আর্থিক অসামঞ্জস্য ও জীবন সংগ্রামের যাত্রা তুলে ধরা হয়েছে।’
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments