অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।ঈদের রাতে আকস্মিক মশাল মিছিলকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় এ মিছিল বের করা হয়।রাতের নীরবতা ভেঙে মশাল হাতে কয়েকজন যুবককে সড়কে স্লোগান দিতে দেখা যায়।
মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ শেখ শেখ মুজিব লও-লও-লও সালাম, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই—ইত্যাদি স্লোগান দেন। তবে প্রাথমিকভাবে মিছিলকারীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ সময় অনেকের মুখেই মাস্ক ছিল।
এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিলের সুযোগ নেই। মিছিলের বিষয়টি জানতে পেরেছি। তবে ভিডিও হাতে পাইনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments