আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ঝিনাইগাতী প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের মুক্তমঞ্চে এ সভার আয়োজন করা হয়।ঝিনাইগাতী প্রেসক্লাব’র সভাপতি এম খলিলুর রহমানের সভাপতিত্বে এবং আমাদের আইন, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নবাগত সভাপতি মো. নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক,সাংবাদিক জিয়াউল হক, প্রভাষক রফিকুল ইসলাম,
মো. হারুন অর রশিদ দুদু, আবু হেলাল, আরএম সেলিম শাহী, মো. লোকমান হোসেন প্রমুখ।ঝিনাইগাতী প্রেসক্লাব আয়োজিত এসভায় সভাপতি এম খলিলুর রহমান ঝিনাইগাতী প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং একই সাথে ঝিনাইগাতী প্রেসক্লাব’র নতুন কমিটি গঠনের আহ্বান জানান।দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মো. নমশের আলমকে সভাপতি এবং মোহাম্মদ দুদু মল্লিককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঝিনাইগাতী প্রেসক্লাব’র ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মঞ্জুরুল হক, ইউসুফ আলী,আনিছ আহমেদ, আরিফুল ইসলাম, শাহজাহান, জুলহাস উদ্দিন হিরু,সুজন মাহমুদ সোহেল, সাইফুল ইসলাম,আব্দুল হালিম, রেজাউল করিম, নজরুল ইসলামসহ ঝিনাইগাতীতে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ ।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments