রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এক রাতে তিনটি দুর্ধর্ষ সিরিজ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩০ মার্চ দিবাগত রাত ২ টা থেকে ৩১ মার্চ ভোর ৪-৫ টা পর্যন্ত উপজেলার সলিয়াবাকপুর ও চাখার এলাকায় এ তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল লাইসেন্সকৃত শর্টগান,৩৫ রাউন্ড গুলি, মোট ২৬ ভরি স্বর্নালংকার,৫টি দামি মোবাইল ফোন সেট,নগদ ১১ লক্ষাধিক টাকা,ইউএস ডলার,ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, বানারীপাড়ার ওসি মোঃ হেলাল উদ্দিন, সিআইডির পরিদর্শক মামুনুর রশিদ ও ডিবির পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। জানা গেছে ৩০ মার্চ বুধবার রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর গ্রামে কেএসবি ইট ভাটার মালিক কাজী কামরুজ্জামানের দ্বিতল সুরম্য বিল্ডিং এর পিছনের গেটের পাশের জানালার গ্রীল কেটে ডাকাতরা ভবনের ভিতরে প্রবেশ করে তার মা জাহানারা বেগমের (৭০) হাত- পা বেধে ফেলে।
একই ভাবে গৃহ কর্মী ময়না ও জান্নাতকেও বেধে ফেলা হয়। পরে দুবৃর্ত্তরা দোতলায় থাকা কাজী কামরুজ্জামান কামরুলের রুমের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে তার হাত-পা-মুখ ও চোখ বেঁধে ফেলে। এসময় তারা আলমারি ভেঙ্গে একটি লাইসেন্সকৃত শর্টগান, ৩৫ রাউন্ড গুলি, ১০ লক্ষ নগদ টাকা, ১২ ভরি ওজনের স্বর্নাঙ্কার,ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার ডিক্স বক্স ও দুটি আইফোনসহ ৫ টি দামী মোবাইল ফোন নিয়ে যায়। এদিকে একই রাতে উপজেলার চাখার সিকদার বাড়ির 'পারভীন মঞ্জিলে' একই ভাবে জানালার গ্রিল কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ১৪ ভরি স্বর্নালঙ্কার, লক্ষাধিক টাকা সহ ৬৫ টি ইউএস ডলার নিয়ে যায়। পরভীন বেগম আমেরিকা প্রবাসী। ঘটনার সময় তিনি পাশের রুমে ছিলেন।
একই রাতে একইভাবে চাখার সাব-রেজিষ্ট্রি অফিসের ভিতরে এনআরবিসি ব্যাংকেও ডাকাতির উদ্দেশ্যে দুবৃর্ত্তরা প্রবেশ করে। এখানে সিন্ধুক ভেঙ্গে কিছু না পেয়ে তারা অফিসের কাগজ পত্র তছনছ করে এবং একটি পেন ড্রাইভ নিয়ে যায়।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ্ বলেন, আমাদের সকল ধরনে টুলস সর্বাত্মক কাছ করছে। ডাকাতদের চিন্হিত এবং গ্রেপ্তারের চেষ্টা চলেছ। এ মুহূর্তে এর চেয়ে আর কিছু বলতে পারছি না। এদিকে পৃথক তিনটি এ ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে সাম্প্রতিক সময়ে পৌরশহরসহ গোটা বানারীপাড়ায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
বরিশাল অফিস: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন।সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে গত ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের বলে জানা গেছে। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।আজ মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
সব মন্তব্য
No Comments