কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ আভিযানে মাঠে নামলো উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ১২ টার দিকে পৌরশহরের চিঙ্গুরিয়া এলাকায় খাল দখল করে ৭টি স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, এক সপ্তাহের সময় দিয়ে ১৪ জনকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নিজ উদ্যেগে অবৈধ এ স্থাপনা গুলো সরিয়ে না নেয়ায় পৌরকর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন ওই স্থাপনা গুলো ভেঙ্গে দিচ্ছে। তবে পর্যায়ক্রমে চার কিলোমিটার খাল দখলমুক্ত করা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments