কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, আধা কেজি মুড়ি, আধা কেজি চিড়া, আড়াই শ’ গ্রাম চিনি, এক প্যাকেট বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়। শনিবার সকাল থেকে এসব জরুরি সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারসহ সংশিøষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মহিপুর,লতাচাপলী,ধুলাসার, কুয়াকাটা,লালুয়া ও চম্পাপুর ইউনিয়নে এসব সহায়তা পর্যায়ক্রমে বিতরণ করা হয়। মোট ১২শ’ পরিবারকে সরকারের পক্ষ থেকে দুর্যোগকালীন সহায়তা প্রদান করা হচ্ছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments