ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
তাদের হিসাব অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। ওই দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন। সূর্যাস্তের পর চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট এবং আকাশে প্রায় ৫৭ মিনিট দৃশ্যমান থাকবে। বিশেষজ্ঞদের মতে, এ সময়কাল চাঁদ খালি চোখে দেখার জন্য অনুকূল।
সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তাদের বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
এই পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে এবং ২৬ মে অনুষ্ঠিত হবে আরাফাহর দিন। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সে হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments