স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় কুখ্যাত ‘কবজি কাটা’ গ্রুপের দুইভাই ১। মো. জনি (২৪) ও ২। মো. রনি (২৭)-সহ নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- ৩। মো. ওসমান (২০) ৪। মো. নাজির (২০) ৫। মো. রাজু (২৭) ৬। মো. শাকিল (১৯) ৭। মো. আবুল কামাল আজাদ (১৯) ৮। মো. রেজু খান আলম (২২) এবং ৯। মো. আল-আমিন (১৮)।
গোয়েন্দা তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮.২৫ ঘটিকায় আদাবর শ্যামলী হাউজিং এলাকায় একটি অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পুলিশ ও সংবাদদাতাদের ওপর অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য আল-আমিনের হাতের কবজি ও বাম হাতে গুরুতর কাটার জখম হয়। এছাড়া, অন্যান্য পুলিশ সদস্যরাও বিভিন্ন মাত্রায় আহত হন। হামলাকারীরা পুলিশের টহল গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উক্ত ঘটনার পরেই ডিবি-তেজগাঁও বিভাগের একাধিক আভিযানিক দল এই গ্যাং সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে। পরবর্তীতে বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কেরানীগঞ্জ ও সাভার এলাকা থেকে ‘কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার ভয়ঙ্কর "কবজি কাটা" গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপের প্রধান কবজি কাটা আনোয়ার জেলে থাকায় জনি ও রনি এলাকায় গ্রুপটি পরিচালনা করছিল। তারা পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিং, অপহরণ, মুক্তিপণ দাবি ও জবর দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম ...
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
সব মন্তব্য
No Comments