বরিশাল অফিস: বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১২টি মাঝারি ফিশিং ট্রলারসহ মোট ২০টি ছোট-বড় মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন মোবাইল ফোনে জানান, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ে সাগরে মাছধরারত দুবলারচরের ২০টি ছোট জেলেবোট সাগরে ডুবে গেছে। এ ঘটনায় দুইজন জেলে নিখোঁজ হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে তারা দুবলারচর থেকে ৪০/৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে মাছ ধরছিলেন এসময় আকস্মিক ঝড়ে উত্তাল সাগরে বগা এলাকার দুটি ফিসিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া ফিসিংবোট গুলো হচ্ছে এফবি মায়েরদোয়া এবং এফবি আনিস। ডুবে যাওয়া বোটের ৩০ জন উদ্ধার করলেও এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে ।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments