২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৫০

প্রকাশ : 24 Jul 2026
২৪ ঘণ্টায় হামে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৫০

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।


আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৭ জন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।


এছাড়া গত ১৫ মার্চ হতে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৭১৫ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৫ জন।

সম্পর্কিত খবর

;