স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল ও সংবাদ সম্মেলন আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কাউন্সিলে সুরেশ বাঁশফোরকে সভাপতি এবং প্রশান্ত হাঁড়িকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ ও সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সুরেশ বাঁশফোর। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ওমর সিং হেলা, সাংগঠনিক সম্পাদক প্রান্ত বাঁশফোরসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বসবাসরত প্রায় ১৬ লাখ হরিজন জনগোষ্ঠী এখনো সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার। দীর্ঘদিন ধরে শিক্ষা, সচেতনতা ও ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রামের মাধ্যমে হরিজন জনগোষ্ঠীর গণতান্ত্রিক, মানবিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে।
সভায় কমিটির পরিচিতি, আগামী দিনের লড়াই-সংগ্রামের দাবি ও আন্দোলন কর্মসূচি তুলে ধরা হয়। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত এবং বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, চাকরি, আবাসন ও পেশাগত নিরাপত্তাসহ হরিজন জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা কাউন্সিল থেকে ঘোষিত কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments