মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে মুদি দোকানদার আঃ রশিদ আকনকে আটক করেন প্রশাসন। তার স্বীকারোক্তিতে এক আত্মীয়ের বাড়ির আঙিনা থেকে ৬০০ লিটার ডিজেল(তিন ব্যারেল) ও ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
জানা গেছে, আটক আঃ রশিদ আকন জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই ডিজেল ১৪০ টাকা এবং পেট্রোল ২৭০ টাকা ধরে বিক্রি করে আসছিল।
বিকেল ৫ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
পরবর্তীতে অভিযুক্ত আঃ রশিদ আকন ৩০ হাজার টাকা নগদ জরিমানা প্রদান করে মুক্তি পান।
এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, যে বা যাহারা জ্বালানি তেল মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করবেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments