মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলা বন্দর কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালু কৃষিজমিতে ফেলার সিদ্ধান্ত’র প্রতিবাদে বিক্ষোভের মুখে বাণীশান্তা পরিদর্শন না করে ফিরে আসলেন নৌপরিহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোঃ সায়েমুর রশিদ খান প্রেরিত সফর সূচী অনুযায়ি নৌসচিব মোঃ মোস্তফা কামাল এর ২০ আগস্ট শনিবার মোংলা বন্দর চ্যানেলের ইনারবার ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করার কথা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌসচিব পশুর নদীর ড্রেজিংয়ের বালু ফেলার এলাকা বানীশান্তার গ্রীণ এলপিজি জেটিতে পৌছালে স্থানীয় কৃষকরা আগে থেকেই বিক্ষোভ প্রদর্শন করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে নৌসচিব মোঃ মোস্তফা কামালের স্পীড বোট জেটিতে না ভীড়ে ওই স্থান ত্যাগ করে। এবিষয়ে বিক্ষোভরত কৃষাণী বৈশাখী মন্ডলের কাছে চাইলে তিনি জানান বলেন নৌসচিব আসবেন আমরা তাকে স্বাগত জানানোর জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু নৌসচিব আসার আগেই বন্দর কর্তৃপক্ষ মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে জেটি চত্বরে কিছু ফেস্টুন-প্লাকার্ড দিয়ে সাজিয়ে রাখে। আমরা এগুলো সরিয়ে ফেলতে তাদের অনুরোধ করি। কিন্তু তারা সেগুলি না সরানোর কারনে উত্তেজিত কৃষকরা তা সরিয়ে ফেলেন। উত্তেজনা চলাকালে নৌসচিবের স্পীড বোট জেটিতে আসলে তিনি উপরে না উঠে স্থান ত্যাগ করেন বলে আমরা জানতে পারি। বাণীশান্তা পরিদর্শনের বিষয়ে নৌপরিহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় এমপি’র দরখাস্তের প্রেক্ষিতে বাণীশান্তা পরিদর্শনে আসি। বাণীশান্তার তিনশো একর জমি বন্দরের হুকুম দখল নেয়া আছে। কাজ করতে আসলে এলাকার মানুষ আপত্তি জানায়। কাগজপত্র দেখে এবিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদেব রায় বলেন বাণীশান্তার তিনশো একর তিনফসলি কৃষিজমিতে বালু ফেলতে দেয়া হবেনা। বন্দরের স্বার্থে নদী খনন প্রয়োজন থাকলেও বালু ফেলারও বিকল্প জায়গা আছে। সেখাণে বালু ফেলা হোক।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments