ডেস্ক রিপোর্ট: আজ ১৩ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী, অয়ন ভট্টাচার্যেরচিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আয়োজিত বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী‘অয়নের জন্য চলচ্চিত্র’-এরসমাপনী প্রদর্শনীঅনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজক হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং সহায়তায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ৪ দিনব্যাপী এ আয়োজনে সমসাময়িক ও ধ্রুপদী মিলিয়ে সর্বমোট ১৫টি বাংলা সিনেমা প্রদর্শিত হয়। ১০ তারিখ প্রদর্শিত হয়-‘মনের মাঝে তুমি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মনপুরা’। ১১ তারিখ ‘চোরাবালি’, ‘টেলিভিশন’, ‘ঢাকা অ্যাটাক’,এবং ‘ন ডরাই’। ১২ তারিখে‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘কমলা রকেট’, ‘মুজিব আমার পিতা’, ‘আয়নাবাজি’। আজ ১৩ নভেম্বর,শনিবারে আয়োজনের শেষ দিনে-‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘স্বপ্নজাল’,এবং‘দেবী’চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জটিল হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এ অর্থ সংগ্রহের জন্য চারুকলা অনুষদ আয়োজিত বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীর টিকেটের সম্পূর্ণ অর্থই অয়ন ভট্টাচার্যের চিকিৎসায় ব্যয় করা হবে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments