কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীতে গিলে খাচ্ছে জলোচ্ছ্বাস নিয়ন্ত্রন বাঁধ। শুধু কান্ট্রি সাইটের কিছুটা স্লোপ বাকি আছে। ফাঁটল ধরেছে অন্ততঃ আরো ২৫ থেকে ৩০ ফুট। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের পাউবো’র ৪৬ নং পোল্ডারটির এমন অবস্থা হয়েছে। প্লাবনের শঙ্কায় এলাকাজুড়ে বিরাজ করছে আতঙ্ক। ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় রাতের ঘুম হারাম হয়ে গেছে কৃষকদের।
স্থানীয়রা জানান, হঠাৎ করে এই বাঁধটি নদীতে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙ্গন অব্যাহত রয়েছে। এখন শুধু স্লোপ বাকি আছে। টপসহ মূল বাঁধ ভেঙ্গে গেছে। ক্রমান্বয়ে ভাঙ্গনের গতিবেগ বেড়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে ওই ইউনিয়নের সদরপুর, আক্কেলপুর, সৈয়দপুর, মজিদবাড়িয়া, দরিয়াপুর, হাজীপুর ও লস্করপুর গ্রাম। মাত্র কয়েক মাস আগে বাঁধটি রক্ষায় বালু-সিমেন্ট ভর্তি জিও ব্যাগ দিয়ে জরুরি প্রটেকশন দিলেও ভেঙ্গে যাচ্ছে অপর অংশ।
জালালপুর গ্রামের অধিবাসী মো.জসিম মিয়া জানান, এ এলাকার অধিকাংশ মানুষ কৃষক। কৃষিকাজই তাদের জীবিকার একমাত্র উৎস। এ বেড়িবাঁধটি ভেঙ্গে গেলে ৮টি গ্রামের মানুষই ক্ষতির শিকার হবে। হাজীপুর গ্রামের মো.মিরাজ জানান, বাঁধটি দ্রুত মেরামত না করলে আমন ধানে নদীর পানি প্রবেশ করে ডুবে যাবে। এ বিপদ থেকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিৎ।
নীলগঞ্জ ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া জানান, বিষয়টি নিয়ে পাউবোতে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো.আরিফ হোসেন জানান, ৪৬ নম্বর পোল্ডারের জালালপুরে বাঁধ ভাঙ্গার খবর শুনে তাৎক্ষণিক একজন এসও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনিও পরির্দশন করেছেন । এখন জরুরি ভিত্তিতে ভাঙ্গা অংশ মেরামতের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments