ডেস্ক রিপোর্ট: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের বঙ্গবাজারে আগুন সাড়ে ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে । আগুনে প্রায় ৬ হাজার দোকান পুড়ছে। মঙ্গলবার ভোর ৬টায় আগুন লাগে বঙ্গবাজারের পীছন দিকে। আগুন ভয়াবহ আকার ধারণ করে আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে।ফায়ার সাভিসের ৪৮টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর সমন্বয় সম্মিলিত বাহিনী আগুন য়িন্ত্রনে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, মঙ্গলবার ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পাই। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৪৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে পানির সংকটে পড়েছে কর্মীরা। দ্রুত সেই সমস্যা সমাধানে বঙ্গবাজারের পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি।
ব্যবসায়ীরা এটিকে নাশকতা দাবি করছে।মার্কেটেরে পীছনে ছোট ছোট গার্মেন্স কারখানা রয়েছে। ওখান থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছে উপস্থিত ব্যবসায়ীরা।
সরজমিনে দেখাগেছে, এক ভবন থেকে অন্য ভবনে আগুন ছড়িয়ে পড়ছে।দোকানীরা মালামাল সরানোর চেষ্টা করছে।সাধারন জনতার উপস্থিতিতে ফায়ার সার্ভিসের স্বাভাবিক কাজ ব্যহৃত হচ্ছে।
ফায়ার সার্ভিসের জিডি বলেন, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments