রাজশাহী ব্যুরো; রাজশাহীর শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংগগ্ন বাসতারা পাড়া নিবাসী আম ব্যবসায়ি তারা মিয়ার উপর রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে৷ এসময় তাকে উদ্ধারে এগিয়ে যাওয়া ২ সন্তানও আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে৷
শনিবার (১৭ আগস্ট) গভীর রাত ১২টায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় জনসম্মুখে তারা মিয়াকে টেনে হিচড়ে গলায় গামছা জড়িয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় আহত তারা মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তারা মিয়ার ছেলে রুমন ও স্থানীয়রা৷
দূরবৃত্তরা ঘটনার পর তারা মিয়ার বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেন তার আরেক সন্তান রুবেল।
তিনি বলেন,ব্যবসায়িক কাজ শেষ করে আমার বাবা (তারা মিয়া) সাপাহার থেকে ফিরছিলেন,এমন অবস্থায় আমাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দী ফায়সাল,কানা মাসুদ,রনিসহ আরো কয়েকজন শত্রুতার জের ধরে আমার বাবাকে এলো পাতাড়ি পিটিয়ে জখম করে৷
তিনি আরো বলেন,এসময় আমি (রুবেল) আর আমার ভাই রুমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে আমাদের দুই ভাইকেও গুরুতর জখম করে।
অন্যদিকে ওই এলাকার স্থানীশ বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীর স্ত্রী জানান,এই দূর্বৃত্তদের কু প্রস্তাবে রাজী না হওয়ায় আমার বসতবাড়িতে অত্যাচার চালায়। মাদক সেবন করে এসে বাসার সামনে আড্ডা দেয়৷
আইগত ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাইলে আহত তারা মিয়ার আরেক ছেলে রুমন বলেন,আমরা সেনাবাহিনী ও পুলিশকে খবর দিয়েছিলাম তারা কেউই সঠিক সমাধান দিতে পারে নি৷ তবে,পরে এক গাড়ি সেনাবাহিনী এসে আমাদের লিখিত অভিযোগ দিতে বলে। আমরা তাদের কথা মতো সকালে থানায় গিয়ে একটি লিখিত দিয়ে আসবো৷
এঘটনায় ওই পরিবারের এক নারীসহ মোট ৪ জন আহত হয়েছে বলে জানায় এলাকাবাসী৷ এর মধ্যে দুইজনের জখমের পরিমান বেশি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের কয়েকজনকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরে নি৷ এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহন চলমান বলে জানানো হয়৷
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments