বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘‘ আর অপেক্ষা নয়, হেপাটাইটিস রোধে এখনই সময়” প্রতিবাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি জন সচেতনমূলক শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজিত হয়। রোববার সকাল ১০ টায় (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ এ্যালামনাই এসোসিয়েশন এসব কর্মসূচি আয়োজন করে।
এ-ব্লক মিয়লনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, গরমের দিনে অনেকেই ঘরের বাইরে রাস্তা ঘাটে ঠা-া পানি বিশেষ করে আখের শরবত, লেবুর শরবত খেয়ে থাকেন। এসব খাবার আগে অবশ্যই গ্লাসকে ভাল করে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। কারণ হেপাটাইটিস বি-ভাইরাস আক্রান্ত কোন ব্যক্তি ব্যবহৃত গ্লাসের মাধ্যমে অন্যের শরীরে এ ভাইরাস প্রবেশ করে। হেপাটাইটিস বি-ভাইরাস আক্রান্ত ব্যক্তির থালাবাসন অন্য কেউ ব্যবহার না করাই শ্রেয়। এক কথায় বলতে গেলে, হেপাটাইটিস বি-ভাইরাস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত থালাবাসনের ম্যাধমে সুস্থ মানুষও এ ভাইরাসে আক্রান্ত হয়।
তিনি বলেন, সবাই সচেতন হলে দেশে হেপাটাইটিস বি- ভাইরাস মুক্ত হবে।এ ভাইরাসে আক্রান্ত ১০ জন ব্যক্তির ৯ জনই জানেন না যে তারা আক্রান্ত হয়েছেন। এজন্য শরীরের কিছু পরিবর্তন যেমন, চোখের ভিতরে হলদে হয়ে যাওয়া, ভমি ভমি ভাব হওয়া, জ্ব্র হওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হলেই হেপাটাইটিস বি-ভাইরাস স্ক্রিনিং করে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার ডিসিসের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. অনিন্দ রহমান, রোটারিয়ান ডিস্ট্রিক গভনর ইঞ্জিনিয়ার এমএ ওহাব।
অনুষ্ঠানের সভাপত্বি করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আইয়ুব আল মামুন। প্রসঙ্গত, ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস সারাবিশ্বে পালিত হয়।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা) আয়োজিত ইপনা ও কোরিয়ান বেসরকারি সাহায্য সংস্থা কোইকা আয়োজিত নোলেজড শেয়ারিং শীর্ষক সেমিনারে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে শিশুদের স্নায়ুরোগ চিকিৎসায় থেরাপির গুরুত্ব তুলে ধরেন। খুব শ্রীঘই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্নায়ুরোগে আক্রান্ত শিশুদের থেরাপি মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু করা হবে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
সব মন্তব্য
No Comments