বোরহান উদ্দীন, জাবি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের শুভসূচনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) প্রথম নারী বাস্কেটবল দল।
জানা যায়, বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর প্লে গ্রাউন্ডে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে ১২-৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী বাস্কেটবল দল।
দলের পক্ষে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাবিলা সুলতানা। সেরা ডিফেন্স হন সাবেকুন্নাহার পলি ও রুমকী।
দলীয় অধিনায়ক নাবিলা সুলতানা বলেন, আমাদের জন্য প্রথমবারের মতো বাস্কেটবল দল গঠন করা একটি কঠিন চ্যালেন্জ ছিল । বেশ কিছুদিন আমরা প্র্যাক্টিস করার পর কাউকে মাঠে পেতাম না। সর্বশেষ যে দলটি গঠন করা হয়েছে তা মাত্র সপ্তাহ খানেক আগে স্যারদের সহযোগিতায় গঠন করেছি। এই দলের প্রত্যেক সদস্য খুব ত্যাগী এবং কর্মঠ। প্রথম ম্যাচ জয়ের মধ্যদিয়ে আমাদের আত্নবিশ্বাসও বেড়েছে। পরবর্তী ম্যাচেও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস কার্নিভালে ৭ টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় দেশের ৭০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।
স্টাফ রিপোর্টার: চলতি বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া ও সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোলের দেখা প ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের একক মালিক হলেন লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিতিয়ে কোয়ার্ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েও ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেছে মিসর। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের ৬৮ ...
সব মন্তব্য
No Comments