সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদে এ রব সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ আলীকে মারধর করার অভিযোগ উঠেছে। এঘটনায় ১১জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ এ রব সিনিয়র আলিম মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অধ্যক্ষ মো. ইউনুছ আলী।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা মাদ্রাসা থেকে অনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন সময় আমার উপর চাপ সৃষ্টি করত। সেই কারনে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। সম্প্রতি ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে আমার সাথে তাঁরা জোড়ালও বিরোধে জড়ায়। এ নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তাঁরা পূর্ব পরিকল্পিত ভাবে লাঠিসোটা, রড, শাবল দেশি অস্ত্র নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ করে। পরে টেবিল, চেয়ার ভাঙচুর করে এবং খাতাপত্র ছিড়ে ফেলে। এ সময় ওই ভুক্তভোগী অধ্যক্ষ বাঁধা দিলে অতর্কিতভাবে হামলা করে মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ ইউনুছ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য কথা বলতে পারছেন না বলে ফোন রেখে দেন।
এবিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, ‘আমি সে সময় সেই জায়গায় উপস্থিত ছিলাম। তাকে কেউ মারধর করে নাই। তবে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ভর্তির অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম রয়েছে।'
এ ব্যাপারে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এবং দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেন নাই।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব বিশ্বাস জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহন করা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments