মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় জাতীয় চার নেতার অন্যতম এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সুযোগ্য পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী মহানগরীর রানীবাজার মিঞাপাড়া এলাকার প্রবীন আওয়ামী লীগ পরিবারের সন্তান মো: নুরে আলম সেন্টুর ছেলে মো: বেলাল হোসেন সুপ্ত (৯), মো: নুরে আসলাম লিটনের ছেলে মো: নূর মোহাম্মদ নাদীন(১৩) ও সাংবাদিক মো: নুরে ইসলাম মিলনের ছোট ছেলে মো:নূরে ইহা মাহীম (০৮) নামে তিন শিশু এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলের শুভেচ্ছা জানায়।
এর আগে মো:নূরে ইহা মাহীম (০৮)নামের শিশুটি ফুলের শুভেচ্ছা জানানোর পরে তার ফেসবুক পেজে এসে একটি লাইভ করে,এবং সেখানে শিশু মাহিম বলেন আমার স্কুলে যাওয়ার সময় আমাকে যে টাকা দেওয়া হতো সেই টাকা গুলো আমি না খেয়ে ৮/৯ মাস থেকে জমিয়ে রাখি। তাই আমি আজ সেটা ভেঙে ফেলি। ব্যাংক ভেঙে দেখি আমার ব্যাংকে চার হাজার তিনশত ত্রিশ টাকা জমানো হয়েছে।
সেই টাকা থেকে এক হাজার টাকা দিয়ে আমি একটি ফুল দিয়ে সাজানো নৌকা কিনে আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় তাকে আমি ও আমার দুই চাচা তো ভাই শুভেচ্ছা জানায়।
এ সময় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments