সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। এসময় ৬০জন ভূমিহীনের মাঝে দলিল হস্তান্তর করেন ইউএনও।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে কানুনগো রেজাউল করিম, প্রধান সহকারী নাজনীন নীলা, সার্ভেয়ার আমিনুর রহমান, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাহমুদা খাতুন বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments