ডেস্ক রিপোর্ট: দেশের প্রবীণ রাজনৈতিক নেতা, সাবেক এমপি, ন্যাপ (মোজাফ্ফর) কার্যকরী সভাপতি, জাতীয় নেতা অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী আমিনা আহমেদ আর নেই। আজ (২৮ মার্চ) বেলা পৌনে ১২টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি এক কন্যা আইভি আহমেদসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। প্রয়াত নেতার মরদেহ তার স্বামী অধ্যাপক মোজাফফর আহমেদের কুমিল্লার দেবীদ্বার উপজেলা এলাহাবাদ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। আজই সন্ধ্যায় তার জানাজা শেষে তাকে তার স্বামী অধ্যাপক মোজাফফর আহমেদের কবরেই সমাধিস্তম্ভ করা হয়।
আমিনা আহমেদের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক শোকবার্তা দিয়েছেন।
শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবার-আত্মীয় স্বজন-রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৮ মার্চ ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে সিপিবির শোক বার্তা দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments