স্টাফ রিপোর্টার: জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার সংসদ ভবনের উদ্ধৃত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু সেটা বড় কথা নয়, বরঞ্চ আমি মনে করি সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোন বাস্তবতা নয় । সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।
তিনি বলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না অথবা কেনোই বা ফোকাল পয়েন্ট থেকে ডাইগ্রেস করে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম ! তাছাড়া আরও প্রশ্ন আসবে, যাদের ওপরে এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেয় হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন ছিল না ? তদুপরি এ প্রশ্নও আসতে পারে যে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল এক্সারসাইজে যাবার আদৌ কোনও প্রয়োজন ছিল নাকি সেটা স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেয়া অধিক যুক্তিযুক্ত হতো?
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments