ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮০ জন।
২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১ জন, চট্টগ্রামে ১ জন এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এই সময়ে সারাদেশে ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯৯ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯৮৬ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments