ডেস্ক রিপোর্ট: পশ্চিমা বিশ্বের সতর্কতা ও হুঁশিয়ারিকে উপেক্ষা করে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুতিনের এই সিদ্ধান্তে বেজায় চটেছে পশ্চিমা বিশ্ব। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘আমি স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-কে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা করছি।’
এছাড়া এর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেন, পুতিনের এই সিদ্ধান্ত মিনস্ক চুক্তির অধীনে রাশিয়ার প্রতিশ্রুতিগুলোর জন্য স্পষ্ট অবজ্ঞা।
এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তিনি রাশিয়ার এই পদক্ষেপকে ‘অশুভ ও অত্যন্ত অন্ধকার লক্ষণ’ বলে অভিহিত করেছেন।
এস্তোনিয়ার প্রেসিডেন্টও পুতিনের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার নিন্দা জানান জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।
এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়া এমন সিদ্ধান্ত যেন না নেয় এজন্য আগে থেকে দেশটিকে সতর্ক করে আসছে। এ নিয়ে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার স্বীকৃতি দেওয়া ওই দুই অঞ্চলে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা সেটা জানে। খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে ইউএস কোস্ট গার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামী আব্রাহাম উইলিয়ামসের ‘অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসার’ ধরা পড়ায় তিনি এই সিদ্ধান্ত ন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কিউবা এখন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি। তিনি অভিযোগ করেন, হাভানা সরকার চীন ও রাশিয়ার গোয়েন্দা ঘাঁটির আশ্রয় দিচ্ছে এ ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত ফোনালাপ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্ ...
সব মন্তব্য
No Comments