প্রবীর আইচ: দেশে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৪ হাজার ৮৭৮ জন। নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ২২৬ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪ জন। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১০ হাজার ১৫৩ জন। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। মৃত্যু ১৫৯ জনের মধ্যে ৭৬ জন পুরুষ ও ৮৩ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৫৫ জন হাসপাতালে ও বাড়ীতে ৪ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৬ হাজার ৩১৯ ও নারী ৮ হাজার ৫৫৯ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৫০ জন, চট্টগ্রাম ৩৮ জন, রাজশাহী ১৩ জন, খুলনা ১২ জন, বরিশাল ১০ জন, সিলেট ২৩ জন, রংপুর ৮ জন ও ময়মনসিংহ ৫ মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যু হওয়া রোগী সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
সব মন্তব্য
No Comments