পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জন আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। সদর উপজেলার জালাসিপাড়া এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই এর ছেলে শাহীন আলম আশিক বাদী হয়ে শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করে, সুবিচার চেয়েছেন।
মামলায় অন্য আসামীরা হলেন- পঞ্চগড়ে -১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভুঁইয়া( মুক্তা),
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, বিপেন চন্দ্র রায়, মোশারফ হোসেনসহ ৮৭ জন।
মামলা সূত্রে জানা যায়,২৮ অক্টোবর ২০০৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহবানে লগি বৈঠা,লাঠিসোটা নিয়ে পঞ্চগড়ের নেতাকর্মীরা,পঞ্চগড় বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর জালাসি এলাকায় হামলা করে। এতে হামলায় মারাত্মক ভাবে আহত হন আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন।
মামলার বাদী শাহীন আলম আশিক জানান,চলতি বছর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিষ্ট স্বৈরাচার মুক্ত, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশাবাদী ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে।
এই সময়ে আমাদের হত্যা চেষ্টা ঘটনার সুবিচার পাব।পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments